July 9, 2026, 11:17 am

শাবনূরের আহ্বান, ‘রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান’

Reporter Name
  • আপডেট Tuesday, May 28, 2024
  • 124 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: সারা দেশের ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এর তাণ্ডবে অবকাঠামোসহ অসংখ্য বাড়িঘর ভেঙে গেছে। এতে প্রায় ২১ মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা গেছে অসংখ্য গবাদি পশুসহ অনেক প্রাণী। এখনো অসহায় অবস্থায় আছে উপকূলের মানুষ। এবার তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গুণী ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ‘আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
তিনি আরো লেখেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’
পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবির পাশাপাশি জুড়ে দেন রিমালে ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু ছবি। অনেকেই তার ফেসবুক পোস্টে মন্তব্য জানিয়েছেন। তার এই আহ্বানকে সবাই ইতিবাচক হিসেবে নিয়ে সাহায্য করার কথা বলেছেন। এদিকে শাবনূর অনেক দিনের বিরতি ভেঙে নতুন করে অভিনয়ে নাম লিখিয়েছেন। অভিনয় করেছেন ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর