July 9, 2026, 12:19 pm

আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, May 26, 2024
  • 103 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: অবসরে যাওয়ার পরও বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। এসময় ঋণ খেলাপিদের ধরার প্রতিজ্ঞা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘এখন ঋণ খেলাপিদের ধরতে হবে, আমি ধরতে চাই’।
তারা অনেক শক্তিশালী, আপনি ধরতে পারবেন কিনা-সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দেখা যাক পারি কিনা’। এ সময় পাল্টা প্রশ্ন রেখে মন্ত্রী নিজেই বলেন, প্রাক্তন আইজিপি কি ধরা পড়েছে? সাংবাদিকরা বলেন, না। মন্ত্রী বলেন, কেন না, তার সম্পত্তি ক্রোকের নির্দেশ কি দেওয়া হয়েছে। তিনি সাবেক সেনা প্রধানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি এখন পাবলিকলি চলে আসছে। সে ব্যাপারেতো সরকার কিছু করেনি। জবাবে তিনি বলেন, সরকারি কিছু করেনি কিন্তু সেনাবাহিনী করবে।
সেনাবাহিনীতে তিনি (সাবেক সেনাপ্রধান) এখন নেই, জবাবে মন্ত্রী বলেন, বাহিনীতে না থাকলেও সেনাবাহিনী করতে পারবে। এখানে সরকারের সমর্থন আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, সমর্থন ছাড়া কি পারবে। কিন্তু এসব ব্যক্তিরাতো বড় হয়েছে সরকারের সমর্থন নিয়ে। এরপর মন্ত্রী জবাবে আর কিছু বলেননি।
এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) ভারতীয় অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাটা সাবরামাইন, ঢাকাস্থ আলজেরিয়ার চার্জ অব অ্যাফের্য়াস মিসেস বেনতালিব বসমা এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদুতের মন্ত্রণালয়ে স্বাক্ষাত করেন। দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় এই প্রথম সংবাদিকদের মুখোমুখী হয়েছেন অর্থমন্ত্রী। এ সময় দেশের অর্থনীতি, রির্জাভ, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, বাজেটে নানা দিকের প্রশ্নের জবাব দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি আগের জায়গায় নিয়ে আসা হবে। তবে অনেক অসুবিধা ও বাধা আছে, সেটি ওভারকাম করতে হবে। আশা করছি এসব অসুবিধা থাকবে না। অসুবিধা দুর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দাতা সংস্থা আইএমএফও সন্তুষ্ট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর