July 9, 2026, 2:46 pm

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এড. আজমত উল্লা খানকে ফুলের শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Friday, May 24, 2024
  • 155 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এডঃ আজমত উল্লা খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গত বৃহস্পতিবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সজিব হাসান জয়।
এ সময় এড. আজমত উল্লা খান বলেন, স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে একটা ঐতিহাসিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির শক্তির প্রয়োজনে স্বেচ্ছাসেবক বাহিনী নামে এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। তখন এই সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন এদেশের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় নেতা জিল্লুর রহমানকে। পরে আব্দুর রাজ্জাক ও এই সংগঠনের দায়িত্বে এসেছিলেন। পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উপলব্ধি করেন সেই স্বেচ্ছাসেবক বাহিনীকে আবার পুনরুজ্জীবিত করা প্রয়োজন। তখন তিনি স্বেচ্ছাসেবক লীগ নাম দিয়ে এই সংগঠনের দায়িত্বভার প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাসিমকে।
নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ বলেন, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের চেয়ে সবচেয়ে সুশৃঙ্খল একটি সংগঠন। অন্যান্য সংগঠনের মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকলেও এই সংগঠনের ভুলের মাত্রা একটু কম। এছাড়াও, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি নির্দেশ ও আদেশ পালনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক লীগ আপোষহীন’। তাই আমাদের সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ আল আমিন হোসেন, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আহসান সরকার সানি, ৫২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ৫৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওহিদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ১২ই মে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সন্জিত কুমার মল্লিক বাবু ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ বিল্লাল হোসেন টঙ্গী পশ্চিম থানা ও ৫টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর