August 23, 2026, 11:13 am

কবিতা হুস

Reporter Name
  • আপডেট Wednesday, May 22, 2024
  • 264 জন দেখেছে

আরিফুল ইসলাম
হাইরে মানুষ,তোর হয় না কেন হুস,
নিজের বুঝ বুঝস শুধু
কেনো বুঝসনা পরের বুঝ।
হাইরে মানুষ, তোর হয়না কেনো হুস।
নিজের সার্থে জীবন দেস তুই,
পরের জন্য দেস না।
যাই পাছ তাই খাছ হালাল হারাম খুঁজসনা
সব কিছু জেনেও তোর হয়না কেনো হুস।
হাইরে মানুষ, তোর হয়না কেনো হুস।
তোর কাছে নীতি আর আদশ্য কেনো মরে গেছে
ক্ষমতার ভল তুই কেন দেখাস, মানুষের কাছে
মৃত্যুর ভয় কি নেই তোর কাছে
কবে হবে তোর হুস।
হাইরে মানুষ, কবে হবে তোর হুস।
মুখে তোর ভালো কথা, দুষ্টামি তোর অন্তরে
সহজ স্বরল মানুষ যারা বিশ্বাস করে তোরে।
সরলতার সুযোগ নিয়ে খাচ্ছস লুটে পুঁটে
শেষ বয়সে তোর কপালেই দূর্ভিক্ষ জুঁটে
তবু তোর হয়না কেনো হুস।
হাইরে মানুষ, তোর হয়না কেনো হুস।
কাপড় চুপর পয় পরিষ্কার চলা ফেরায় বাবু
ক্ষমতার দাপটে তুই মানুষ করস কাবু।
সামনে তোরে কয়না কিছু পিছনে দেয় বকা
তুই বুঝি অতি চালাক মানুষকে দেস ধোকা।
পরের জন্য কুয়া কুড়লে নিজেই বুঝি পড়ে
লোভ লালসায় ভোগছস তুই,
বুঝবে কেমন করে
বিপদে তুই পড়বে যেদিন, সে দিন হবে তোর হুস।
হাইরে মানুষ, তোর হয়না কেন হুস।
তোরা এমন একটা মানুষ,
সারাদিন ঘুরে বেড়াস খাবে কোথায় ঘুষ।
সার্থ ছাড়া কোন কিছু বুঝসনা
টাকা পয়সা ছাড়া তোরা কোন কিছু করস না,
টাকা হইলে খারাপটাকে ভালো করে দেস
ভালোটার জীবন তোরা করে দেস শেষ
ভালো মন্দ বুঝেও তোরা খাস কেনো ঘুস।
হাইরে মানুষ, তোর হয়না কেনো হুস।
সত্যটাকে মিথ্যা বানাস তোরা,সার্থের জন্য
যায় মনে চায় তাই করস,
তুই বুঝি ধন্য।
সময় থাকতে বুঝলেনা তুই,
বুঝবে একদিন
দুনিয়ার কোন মানুষ তোর কাছে থাকবেনা যেদিন।
বিবেক বুদ্ধি দিয়েছে তোরে ভালো মন্দ বুঝার,
দরকার বুঝি হলোনা তোর খোদাকে খুঁজার
এতো কিছু জেনেও তোর হয়না কেনো হুস।
হাইরে মানুষ, তোর হয়না কেনো হুস।
ধন সম্পদ আছে তোর, শান্তি নাই ঘরে
পরের সম্পদ খাইছস মেরে মনের ভিতর পড়ে
কইতে পারসনা সইতে পারসনা
ধুকে ধুকে ভোগস
যার সম্পদ খাইছস মেরে, তারে রেখে আল্লাহকে খুঁজস
যার সম্পদ খাইছস মেরে,
তার কাছে চা মাপ
তা না হলে খোদা তরে দিবেনারে মাপ
সবকিছু বুঝেও তবু,তোর হয়না কেনো হুস।
হাইরে মানুষ তোর হয়না কেনো হুস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর