July 9, 2026, 5:01 pm

কাঁটাতারের বেড়ায় গোটা বাংলাদেশ আটকে আছে : রিজভী

Reporter Name
  • আপডেট Tuesday, May 21, 2024
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ এখন উম্মুক্ত নয়; উম্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতার ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে। আজ মঙ্গলবার (২১ মে) নয়াপল্টনে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, ‘যারা চুরি করে, সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক। মন্ত্রী-এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে, তারা ক্ষমতাসীন দলেরই লোক। ‘বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে, তাদের পুলিশ ধরতে পারছে না।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আজ শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেপ্তার করায়। আজ আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আসফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘ছোট ছোট বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারব ইনশাআল্লাহ। মিছিলে আরো অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগরের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহানগরের সদস্যসচিব রফিকুল আলম মজনু, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, ডা. আউয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর