July 9, 2026, 5:00 pm

আগামী শাহদাৎ বার্ষিকীর আগেই শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনিদের রায় বাস্তবায়ন করা হবে: মাহবুবউল আলম হানিফ

Reporter Name
  • আপডেট Tuesday, May 21, 2024
  • 126 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার একজন মাটির মানুষ ছিলেন, সকলের নেতা ছিলেন তার শূন্যতা কোন দিন পূর্ন হবার নয় ওনার মত নেতা এই গাজীপুরে তথা এই বাংলার মাটিতে আর কোন দিন আসবেনা। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আগামী বছর আহসান উল্লাহ মাস্টারের ২১ তম শাহাদাত বার্ষিকীর আগেই তার খুনিদের রায় কার্যকর করা হবে। সোমবার গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বঙ্গবন্ধু কলেজ মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিল। আপনারা আমাদের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই ২৬ হাজার নেতাকর্মীকে হত্যাকারীরা এখন বলে গণতন্ত্রের কথা, মানবতার কথা!
এমপি হানিফ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদেশ্য করে বলেন,শহীদ আহসান উল্লাহ মাস্টারের মত এমন নেতাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিলো আপনার নেতারা, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা মানুষ মারেন রাস্তায় গাড়িতে আগুন দেন আপনাদের তো অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে
এমপি হানিফ শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মতিচারণ করে বলেন, ব্যক্তি জীবনে আহসান উল্লাহ মাস্টার সাধারণ জীবন-যাপন এবং সাধারণ মানুষের প্রতি যে আন্তরিক ছিলো সেই বিষয়টি তরুণ প্রজন্মকে তার আদর্শকে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করার পর গাজীপুরবাসী ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন গড়ে তুলেছিল সেটা ছিল একটা নজিরবীহীন আন্দোলন। যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, সেই দলের নেতারা আজ বলে যে দেশে নাকি গণতন্ত্র নাই। এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নজীরবীহীন উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন যেন না থাকে এজন্য আমাদের মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যারা আজকে বলে দেশে নাকি গণতন্ত্র নাই, তারা দেশের উন্নয়ণের অগ্রযাত্রাকে ধ্বংস করতে চায়। আজকের এই দিনে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মতো একজন সৎ ও সাহসী নেতা খুবই প্রয়োজন।
আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজে গাছা থানা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ আলম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.মো.আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ- আল মামুন মন্ডল,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির,৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা,৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল,৩২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম,৩৪,৩৫,৩৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা,সাবেক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন মাষ্টার,গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, গাছা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,গাছা থানা যুবলীগ সভাপতি পদপার্থী ইসমাইল হোসেন, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিন উদ্দিন সরকার, মশিউর রহমান মশি,গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম,সাবেক গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম দীপ,সাবেক গাছা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাজা,গাছা থানা যুব সংঘ ক্লাবের সভাপতি রাসেল আহমেদ রাজ, গাছা বঙ্গবন্ধু কলেজের পরিচালক মনির হোসেন,৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও প্রভাষক মোঃ মামুনর রশিদ,আব্দুল মান্নান রেজা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর