August 24, 2026, 4:05 am

অভিনেতা জামিল হোসেনের মায়ের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Monday, May 20, 2024
  • 121 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ -এ অংশ নিয়েছিলেন বাংলাদেশের জামিল হোসেন। সেখান থেকেই পরিচিতি পান তিনি এরপর দেশে ফিরে অভিনয়ের সঙ্গে যুক্ত হন। গত মা দিবসেও মা রহিমা বেগমের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছিলেন জামিল। জানিয়েছিলেন মাকে ভালোবাসার কথা। আর সপ্তাহ না পেরতেই মায়ের মৃত্যু সংবাদ দিলেন তিনি।
অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) আর নেই। রবিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। ফেসবুক পোস্টের মাধ্যমে মধ্যরাতে জামিল নিজেই জানিয়েছেন মায়ের মৃত্যুর খবর। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন… আমিন।’
জানা যায়, রবিবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামিলের কাছের কয়েকজন নির্মাতা ও সহকর্মী। অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মী অভিনয়শিল্পী ও পরিচালকের। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জামিলকে সমবেদনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর