May 25, 2026, 2:58 pm

টঙ্গীতে ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • আপডেট Monday, May 20, 2024
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে  সফল রাষ্ট্রনায়ক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার  রাতে টঙ্গীর নতুন বাজারস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি সফিক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল।

প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর যখন বাংলাদেশে গণতন্ত্রের আকাশ ঢেকে দিয়েছিল সামরিকতন্ত্রের কালো মেঘ, সমাজের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। দেশ ও জাতিকে গ্রাস করেছিল একরাশ অন্ধকার। সে এক অবরুদ্ধ অবস্থা। সপরিবারে নিহত জাতির পিতা। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। নেতৃত্ব দেওয়ার কেউ নেই। সেই দিকভ্রান্ত দিনে এক আলোকবর্তিকা নিয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বজনের রক্ত মিশে থাকা মাটিতে পা রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘মানুষের প্রাণের আকুতি ভাগাভাগি করে দেওয়ার এই দিনটি বাঙালির কাছে বিশেষভাবে স্মরণীয়। সর্বস্বহারা এক নারী আজকের এই দিনে খুঁজে পেয়েছিলেন তার আত্মিক স্বজন। দিশেহারা বাঙালি জাতি আজকের এই দিনেই খুঁজে পায় নতুন নেতৃত্ব, আস্থা ও বিশ্বাস।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা লিটন, টঙ্গী পশ্চিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক স্বপন মৃধা, এবি সিদ্দিক, মাহমুদুল হাসান শাহীন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর