July 9, 2026, 6:17 pm

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Sunday, May 19, 2024
  • 134 জন দেখেছে

মো: নূর হোসেন, লক্ষ্মীপুর :: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে ৩নং স্থানীয় চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টারের বড় ছেলে মো. মাইন উদ্দিন লিটন জানান, তিনি ফুসফুসের ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো (৭৫) বছর। তিনি স্ত্রী, দুইছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্থানীয় ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টার- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, শনিবার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন হয়।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর