স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রতিক্ষার পর ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীরা যে রাজনীতির মাঠে মূল্যায়িত হয়, এটা আবারও প্রমাণিত। তেমনি এক দৃষ্টান্ত দেখলো গাছা বাসী। রোববার (১২ মে) গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক (বাবু) ও সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়। কমিটিতে মামুনুর রশীদ মোল্লা মামুনকে সভাপতি ও সজিব হাসান জয়কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে টঙ্গী সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপির মাজারে শ্রদ্ধা নিবেদন ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এ সময় আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ সহ শত শত মোটরবাইক শোভাযাত্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নেতাকে বরণ করলেন সাধারণ কর্মীরা। এ বিষয় নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মোল্লা মামুন বলেন, অল্প কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন,নতুন এই কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবে। দীর্ঘদিন আওয়ামী পরিবারের সাথে ছিলাম, অনেক ঘাত-প্রতিঘাত পেড়িয়ে অবশেষে দল আমাকে মূল্যায়িত করেছে, এইজন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। কৃতজ্ঞতা জানাই গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনকে।