July 9, 2026, 11:09 pm

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের হেলমেট বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, May 14, 2024
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাফিক পুলিশের পক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা শেষে হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় প্রায় অর্ধশত হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হেলমেট পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় ট্রাফিক সচেতনতামূলক এই প্রচারণায় অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ প্রদীপ কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘একটি দৃর্ঘটনা সারা জীবনের কান্না। কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার সারা জীবন সেই ক্ষতি পূরণ করতে পারেন না। এজন্য মোটরসাইকেল চালক ও আরোহী সবাইকে হেলমেট পরিধান করতে হবে।
ট্রাফিক আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। নিজেরা সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। এ জন্য সকলের প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করছি।’ জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান পুলিশ সুপার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর