July 9, 2026, 11:09 pm

মাদক ব্যবসায়ী দম্পতি, পাইকারি ক্রেতা যুবলীগ নেতা

Reporter Name
  • আপডেট Tuesday, May 14, 2024
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযুক্ত স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে পাওয়া যায়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই ঘর থেকে যুবলীগের স্থানীয় এক নেতা ইয়াবাসহ আটক হন। তার কাছে মেলে ১০০ পিস ইয়াবা। পরে সেই যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ীর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ মে) সকালে গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেলে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কালিয়াকৈর গ্রামের আ. ওহাবের ছেলে আব্দুল হামিদ (৪০) এবং খনিজনগর গ্রামের মো. স্বপনের স্ত্রী পপি আক্তার (২০)। এ ঘটনায় মাদক ব্যবসায়ী স্বপন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সোমবার রাতে সাভার মডেল থানায় মাদক মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পালিয়ে যান স্বপন। তার কাছ থেকেই মাদক কিনেছিলেন আব্দুল হামিদ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একজন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ‘আমরা হামিদের কথা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর