July 9, 2026, 11:10 pm

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

Reporter Name
  • আপডেট Saturday, May 11, 2024
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ কৃষি প্রধান দেশ উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, ‘কৃষি বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি। কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে ফসল উৎপাদন বহুগুনে বৃদ্ধি পেয়েছে।’ আজ শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত সমলয়ে বোরো ধান (হাইব্রিড) কম্বাইন হারভেস্টারের এর মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ আওয়ামী লীগের নির্বাচনি ইশতিহারের একটি অন্যতম লক্ষ্য ছিল যার ধারাবাহিকতায় সরকার নানামুখী ফসল উৎপাদনের আধুনিক যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় অনেক নতুন প্রজাতির ধানের আবিষ্কার হয়েছে। ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে।’
সিমিন হোসেন বলেন, ‘পূর্বে এক বিঘা জমিতে থেকে ৭-৮ মন ধান পাওয়া যেত কিন্তু বর্তমানে তা বেড়ে ১৫-২০ মন হয়েছে। অনেক সময় গ্রামে ধান কাটার সময় শ্রমিক পাওয়া যেত না কিন্তু কম্বাইন হারভেস্টারের এর মাধ্যমে ১৫-২০ মিনিটে এক বিঘা ধানকাটা সম্ভব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একখন্ড জমিও খালি না রেখে বিভিন্ন জাতের সবজি উৎপাদনের জন্য চাষী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে।’ এ সময় জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে কৃষকদের আহ্বান জানান সিমিন হোসেন। অনুষ্ঠানে সরকারের সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন বসাক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর