June 1, 2026, 11:43 am

সফিউদ্দিন সরকার একাডেমিতে আইসিটি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, May 11, 2024
  • 176 জন দেখেছে

মো: জাফর আলী :: স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে আইসিটি ক্লাব আয়োজিত নোভা স্পেক্টটাম আইসিটি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে একাডেমি অডিটরিয়ামে হয়েছে।
সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিতে শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের পরিচালনায় আইসিটি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য, সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর যুবলীগের প্রভাব শালী সদস্য, মোঃ তৌহিদুর ইসলাম দীপ, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, এতে আরো বক্তব্য রাখেন একাডেমির গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, শেখ মনিরুজ্জামান, প্রভাষক আব্দুল মোতালেব,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক জহির উদ্দিন, ইলিয়াস উদ্দিন আকন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে আইসিটি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর