July 9, 2026, 1:32 pm

ভবিষ্যতে আ’লীগকে জনগণ মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

Reporter Name
  • আপডেট Friday, May 3, 2024
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিয়ামত পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে। তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদের মীরজাফর হিসেবে চিনবে। মীরজাফর যেমন নিগৃহীত হয়েছে আপনারা তেমন হবেন। আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আগামী প্রজন্ম বলবে এরাই দেশকে রক্ষা করেছে। আজ শুক্রবার (৩ মে) সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তীব্র গরমে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই আবহাওয়ার কারণে আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না। এই দোষ মানুষের আছে। প্রকৃতিকে প্রতিনিয়ত লুটেরা ভ‚মিদস্যুরা ধ্বংস করছে। এরা সবাই সরকারি দলের লোক। তারা যেমন প্রকৃতিকে ধ্বংস করছে এবং বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা জমিজমা দখল করে নিয়েছে সরকারি দলের লোকজন। একে তো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। গুম খুন করছে। বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আওয়ামী লীগের লোকজন। তারা (বিএনপির নেতাকর্মী) অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়। এদের অনেকেই দেখবেন বিএ পাস, এমএ পাস। ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপির নেতাকর্মী হতাশ তারা বিদেশে পাড়ি দিচ্ছে। বিএনপি নেতাকর্মী বিদেশে পাড়ি দেবে কেন? বিদেশে পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাই তো তাদের পকেটে নাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে এটা সাংবাদিকরা যাতে না জানে এজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে। কারণ আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কোন ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছে এর তথ্য হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। এই তথ্য সাংবাদিকরা যাতে জানতে না পারেন এজন্য তাদের ওপর বিধিনিষেধ দিয়েছে।
তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরী পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর