August 3, 2026, 3:31 pm

নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, May 1, 2024
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নির্দেশনার পরও তাপপ্রবাহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাপপ্রবাহের কারণে অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৯ এপ্রিল) ঢাকাসহ ৫ জেলা এবং মঙ্গলবার (৩০ এপ্রিল) ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সরকারি এসব সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের স্কুলে যেতে বাধ্য করেছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান মানছে না আমরা দেখবো। নির্দেশনা দেওয়ার পরও যারা বিদ্যালয় খোলা রেখেছে, যেসব জেলায় তাপমাত্রা অত্যধিক সেসব বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর