July 10, 2026, 2:56 pm

শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করল আ.লীগ

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ঝিগাতলায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজমসহ অন্যান্য নেতারা।
এই সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম বলেন, আওয়ামী লীগ দুর্যোগ, দূর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে এই প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, তাপদাহে তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঝিগাতলা, মতিঝিল, মিরপুর ১০ নম্বর, গুলশান ও বেরাইদের ছয়টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর