May 15, 2026, 12:46 am

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

Reporter Name
  • আপডেট Wednesday, May 10, 2023
  • 311 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যুবাদের মধ্যকার তিন ম্যাচজ সিরিজের ওয়ানডে সিরিজ। রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মে।

এ ছাড়া আগামী ১৭ মে একই মাঠে দ্বিপক্ষীয় এ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে বুধবার (১০ মে) সকাল ১১টায় প্রেস ব্রিফিং করেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। তারা হলেন- বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ স্টুয়ার্ট ল, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ এবং কোচ ইজাজ আহমেদ।

শুরুতে প্রেস ব্রিফিংয়ে আসেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজার। তারা বলেন, বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে। এরপর প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও কোচ।

তারা আরও বলেন, পাকিস্তান দলে বেশির ভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এ জন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর