July 10, 2026, 10:30 pm

তীব্র দাবদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল বিএনপি

Reporter Name
  • আপডেট Wednesday, April 24, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ কার্যক্রমে নেতৃত্ব দেন। বিএনপির এ আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইনও শরবত বিতরণ করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, মহিলাদল নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জিরুল ইসলাম মনিরুল, ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর