May 25, 2026, 1:32 pm

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Reporter Name
  • আপডেট Monday, April 22, 2024
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আরাকান সড়কের রায়খালী সেতুসংলগ্ন এরিনা গার্মেন্টস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক দেলোয়ার হোসেন (৩০) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। এর মধ্যে নিহত অটোরিকশাচালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মাছ ব্যবসায়ী মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ফিশারিঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মাছ নিয়ে বোয়ালখালীর গোমদন্ডী ফুলতল বাজারে বিক্রির জন্য যাচ্ছিল মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন,‘বোয়ালখালীতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর