July 11, 2026, 2:04 am

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই

Reporter Name
  • আপডেট Monday, April 22, 2024
  • 117 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই। আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অলিউল হক রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে হঠাৎ করেই ক্যানসার ধরা পড়ে রুমির শরীরে। এরপর চিকিৎসা নিতে ভারতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর