May 25, 2026, 1:37 pm

প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • আপডেট Sunday, April 21, 2024
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রোববার (২১ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ২৩ হাজার ০৫৭ জন উত্তীর্ণ হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষায় অংশ নেন। এ ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।
ফলাফল দেখা যাবে যেভাবে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর