May 25, 2026, 7:38 pm

সাড়ে তিন বছর পর পাকিস্তান দলে ফিরলেন আমির

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 190 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবসরের প্রায় সাড়ে তিন বছর পর দলে ফিরেছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। রয়েছেন ইমাদ ওয়াসিম। এছাড়া আমিরাতে নিষিদ্ধ হওয়া আলোচিত উসমান খানও পেয়েছেন সুযোগ। আজ লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেন চার নির্বাচক ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, আবদুর রাজ্জাক ও আসাদ শফিক।
নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।
আমির ও ইমাদকে ফেরানোর বিষয়ে ওয়াহাব অন্যদের চোট ও ফর্মহীনতার প্রসঙ্গ টেনে বলেন, ‘ইমাদ ও আমিরকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজই ছিল। তারা খেলার জন্য প্রস্তুত, আর হারিস রউফের চোট এবং মোহাম্মদ নেওয়াজের বর্তমান ফর্মও ছিল বিবেচনায়। আমির ও ইমাদ যে ম্যাচ জেতানোর সামর্থ্যবান সেটা অস্বীকারের সুযোগ নেই। আমরা বিশ্বাস করি দলের লক্ষ্য পূরণে তারা বলিষ্ঠ পারফরম্যান্স করবেন।’ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ২০ ও ২১ এপ্রিল। আর লাহোরে শেষ দুই টি–টোয়েন্টি হবে ২৫ ও ২৭ এপ্রিল।
নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর