July 10, 2026, 6:35 pm

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র আয়োজনে  আলোচনা ও ইফতার-দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Monday, April 1, 2024
  • 152 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র উদ্দোগে মাহে রমাদ্বান শরীফ উনার সম্মানার্থে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার- দোয়া মাহফিল অনুষ্টিত হয়।৩১- শে মার্চ(রবিবার) মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি,সাবেক মুখ্যসচিব ও সরকারি প্রতিষ্টান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি।সার্বিক তত্বাবধানে ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা’র মহাসচিব ও পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা)ডিএমপি মোহাম্মদ হারুন অর রশীদ।অন্যান্যদের মাঝে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মনজুরুল হক ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় কতৃপক্ষ। দেশ ও জাতির উন্নতির লক্ষে বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর