July 10, 2026, 5:13 pm

প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজীরের নির্দেশে গুম-খুন হয়েছে : রিজভী

Reporter Name
  • আপডেট Monday, April 1, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বেনজীরের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এ ব্যক্তির তাণ্ডবে ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে পঙ্গুত্ববরণ করেছেন, সমাধিস্থ হয়েছেন তার শেষ নেই। তরুণ ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এ রকম বহু তরুণ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের উপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে। তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।
তিনি বলেন, বেনজীর সাহেব ছিলেন পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনার। বিরোধী দলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে, র‌্যাবকে উদ্দেশ্য করে বলতেন, আপনার বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে, র‌্যাবের সদস্যদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষদেরকে হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর