November 26, 2026, 10:54 pm

চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট Friday, March 29, 2024
  • 166 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে। বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর