July 9, 2026, 1:44 pm

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের রাজা

Reporter Name
  • আপডেট Tuesday, March 26, 2024
  • 110 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। আজ মঙ্গলবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাদের সাথে উপস্থিত থেকে ওয়াংচুকও শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর