July 9, 2026, 7:29 pm

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষ দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name
  • আপডেট Sunday, March 24, 2024
  • 131 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে ১৯ দিন পর দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী বলেন, ‘স্যার ও ম্যাডাম (রাহাত আরা বেগম) হেলথ চেকআপ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন। আজকে বিকালে উনারা ফিরেছেন। এখন বাসায় যাচ্ছেন।’
গত ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিন মুক্তি পান মির্জা ফখরুল। পরে তিনি শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট ফখরুল সিঙ্গাপুরে যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর