July 9, 2026, 6:17 pm

দিল্লির অধীনস্থ হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি: মেজর হাফিজ

Reporter Name
  • আপডেট Saturday, March 23, 2024
  • 76 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দিল্লির অধীনস্থ হওয়ার জন্য কি আমরা এই যুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো এ ধরনের গোলামি মেনে নেবে না।’ আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছিলো ক্ষমতায় এসে সেই গণতন্ত্র নস্যাৎ করেছে আওয়ামী লীগ। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আওয়ামী লীগ সব সময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে। যার ফলে বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে তারা। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর