July 9, 2026, 9:50 pm

প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

Reporter Name
  • আপডেট Wednesday, March 20, 2024
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল কাল হতে পারে।’
সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে তিনি জানান, ‘স্বতন্ত্র প্রার্থীদের হওয়ার জন্য ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেয়। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থন লাগে। এটা পরিবর্তন করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এ জন্য তো সময় দরকার। আর এটা ত্রয়োদশ সংসদ নির্বাচনে করতে হবে। এটার জন্য সময় আছে।এখন সাদাকালো পোস্টার ছাপানোই কঠিন হয়ে যাচ্ছে বলে প্রার্থীদের অভিযোগ ছিল। তাই রঙিন পোস্টারের বিধান আনা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর