July 10, 2026, 12:26 am

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত

Reporter Name
  • আপডেট Friday, March 15, 2024
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম অর্ণব (৩০)। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত অর্ণব শাসনগাছা মধ্যম পাড়ার আজহার উদ্দিনের ছেলে।
শাসনগাছা বাসস্ট্যান্ডের লেগুনা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গ্রুপ ও শাসনগাছা মোলা বাড়ির রাব্বি আলাউদ্দিন গ্রুপের মধ্য সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ণব নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মোল্লা বাড়ি এলাকা ও মধ্য পাড়ার লোকজনের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও কয়েকজন আহত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর