July 9, 2026, 11:14 pm

পাট খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Reporter Name
  • আপডেট Thursday, March 14, 2024
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: পাট খাতে বিশেষ অবদান রাখা ও এই খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তিপ্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
১১ ক্যাটাগরি হলো—
১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/ উদ্ভাবক
২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি
৩. সেরা পাট উৎপাদনকারী চাষি
৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল
৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান
১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং
১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।
উল্লেখ্য, পাট দিবস উপলক্ষ্যে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর