July 9, 2026, 11:18 pm

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫, আইসিইউতে ৭

Reporter Name
  • আপডেট Wednesday, March 13, 2024
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার পোশাক কারখানার পাশে শফিক খান এর বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭ জন আইসিইউতে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- নাদিম (২২), নিরব (১০), মিরাজ (১৮), তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১), সুমন (২৬), মাইদুল ইসলাম (২৭), সফুরা (৯), রাব্বি (১৪), উর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (২৯), আরিফ (৪০), রতনা বেগম (৪০), তাইয়েবা (৩), মুনসুর আলী (৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবির (৩০), খাদিজা (৪৫), তাওহীদ (৭), সোলেমান (৪০), মশিউর (২২) এবং লাদেনসহ (২২) ৩৫ জন। এদের মধ্যে দুই শিশুসহ ৭ জন আইসিইউতে ভর্তি আছেন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। তবে শুনেছি অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়। তথ্য সংগ্রহ করছি পরবর্তীতে বিস্তারিত জানা যাবে ঠিক কতজন দগ্ধ হয়েছে।
কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ইফতারের আগে তিনজন দগ্ধ রোগী এসেছিল তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোনাবাড়ী পপুলার হসপিটাল এর স্টাফ জাহিদ জানান, সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের দগ্ধ প্রায় ১৫-২০ জনের অধিক রোগী এসেছিল। তাদের সবার শরীরের ৬০ থেকে ৭০% পুড়ে গেছে। পরে তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনাবাড়ী নিউ সেন্ট্রাল হাসপাতালের এমডি মোনায়েম খান বলেন যারা আসছিলেন তাদের প্রায় ৭০ ভাগের বিশ অংশ পুড়ে গেছে। আমরা তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেছি।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ৭ শিশুসহ দগ্ধ ৩৫ জনের কেউ শঙ্কামুক্ত না। এদের মধ্যে ৮ জনের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর