July 9, 2026, 11:14 pm

সিআইডি প্রধানের সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধিদলের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Wednesday, March 13, 2024
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মতবিনিয় করেছেন ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিনিধিদল। আজ বুধবার (১৩ মার্চ) রাজধানীর মালীবাগ সিআইডি কার্যালয়ে ইউএনওডিসি’র ক্রাইম প্রিভেনশন এন্ড ক্রিমিনাল জাস্টিস অফিসার ডিমোস্থেনিস ক্রিসিকোস এর নেতৃত্বে একটি দল মতবিনিময় করেন।
মতবিনিময় কালে সিআইডি এবং ইউএনওডিসি’র মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন, মানিলন্ডারিং, মানব পাচার অপরাধ দমন ও তদন্তে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের গুরুত্ব এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইউএনওডিসি’র করণীয়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মানব পাচার অপরাধের সঙ্গে জড়িত অপরাধী চক্রের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মামলা তদন্ত, প্রসিকিউশন ও বিচার ব্যবস্থাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সুষম সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের বিষয়ে সিআইডি প্রধান গুরুত্ব আরোপ করেন।
এছাড়া ইউএনওডিসি’র প্রতিনিধি দলের সদস্যরা মানব পাচার অপরাধ দমনে তথ্য আদান প্রদান, তথ্য শেয়ারিং এবং তদন্ত তদারকী ও তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মানব পাচারের শিকার সাধারণ মানুষের যথাযথ বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন এবং বিচারকদের নিয়ে টিম গঠন করত নিয়মিত সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হয়েছে।
সিআইডি জানায়, মানবপাচার নিয়ে সিআইডি জাস্টিস কেয়ার, আইওএম, উইনরক, আইএলও, আইআরসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জ্ন্য সিআইডি সদরদপ্তরে একটি ‘মানব পাচার সেল’ গঠন করা হয়।
ওই সেল মানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানব পাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থা গ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকী, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করে।
বিদেশে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করে ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্রের সত্যতা যাচাই করার অনুরোধ করা হয়। যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিআইডি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর