July 9, 2026, 11:16 pm

সরকারের সামনে একটিই পথ তাদেরকে বিদায় নিতে হবে : মঈন খান

Reporter Name
  • আপডেট Wednesday, March 13, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এথেকে তারা মুক্তি চান। তিনি বলেন, এথেকে মুক্তির পথ একটাই, সেটা হলো সরকারকে বিদায় দেয়া। আর আমাদের সামনে একটি পথ, বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিলো-সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি নীতিগতভাবে বিশ্বাস করে, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন-সেই আন্দোলন গণতান্ত্রিক হতে হবে। অনেকে ঠাট্টা করে বলে আমরা না কি রাস্তায় লিফলেট বিতরণ করি। কিন্তু এরচেয়ে গণতান্ত্রিক রাজনীতি আর হতে পারে বলে আমরা মনে করি না।
তিনি আরও বলেন, সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে। সরকার ক্ষমতায় আছে। গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায়। হাতে যদি বন্দুক, টিয়ারগ্যাস এবং জলকামান থাকে তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেনো? আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে। কিন্তু গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী না। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর