August 25, 2026, 11:20 am

অসহায়দের মাঝে পুনাকের ইফতার বিতরণ কার্যক্রম শুরু

Reporter Name
  • আপডেট Tuesday, March 12, 2024
  • 138 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র রমজানের প্রথম দিন থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেত্রীরা ১০০ জন অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পুনাক সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। পুনাক রমজান মাসব্যাপী প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে গড়ে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর