July 9, 2026, 11:09 pm

মধ্যবর্তী নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি: মঈন খান

Reporter Name
  • আপডেট Tuesday, March 12, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মধ্যবর্তী নির্বাচন নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, বিএনপি হতাশ হলে সরকারের ভয় কোথায়? সরকার প্রতিদিন বিরোধী দল নিয়ে কথা বলে কারণ তারা জানে তাদের পায়ের তলায় মাটি নেই। বিএনপির লোকেরা শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভোটে অংশ নেয়নি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকারের ওপর জনগণের আস্থা নেই।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক ছাড়া নির্বাচন করার সিদ্ধান্তের সমালোচনা করে মঈন খান বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। নির্বাচন কি অবস্থায় আছে তা নতুন করে ব্যাখ্যার দরকার নাই। বিশ্বের এমন কোন মিডিয়া নেই যারা বলেনি ২৮ অক্টোবর বিএনপির ওপর ক্র্যাকডাউন হয়েছে। সরকার একদিন বলে সংলাপ করবে আরেকদিন অন্য কথা বলে। সরকারকে মনস্থির করতে হবে তারা সত্যিকারের স্বাধীনতার পক্ষের শক্তি কিনা। যদি এমনটা হয় তাহলে গণতন্ত্রের ওপর তাদের আস্থা রাখতে হবে, জনগণের অধিকারের ওপর আস্থা রাখতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর