July 9, 2026, 11:09 pm

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্পিকার

Reporter Name
  • আপডেট Tuesday, March 12, 2024
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সবার জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে। মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১১ মার্চ) যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হয়লের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পিকারদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আসুন আমরা জাতি, ঐক্য ও বৈচিত্র্যের কমনওয়েলথের জন্য টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।’
স্পিকার বলেন, ‘বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সব ধরনের বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসঙ্গে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ।’ এর আগে স্পিকার যুক্তরাজ্যের লন্ডনে হাউজ অব কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কমনওয়েলথ ৭৫’র ফ্লাগ রেইজিং সেরিমনিতে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের ‘দ্য রক ক্রাইস আউট টু আস টুডে’ কবিতাটি আবৃত্তি করেন।
এ সময় স্পিকার যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর