July 9, 2026, 8:38 pm

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টঙ্গীতে বিএনপি’র লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, March 9, 2024
  • 147 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সকাল ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী, কলেজ রোড, মিত্তি বাড়ি রোড, হযরত শাহজালাল রোডসহ বিভিন্ন স্থানে দোকানপাট ও পথচারীদের মাঝে এলিফলেট বিতরণ করেন। এ সময়  উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের আহবায়ক তাজুল ইসলাম বেপারী , টঙ্গী পশ্চিম থানার ৫৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আতিক,  শহীদ মন্ডল, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন সরকার, আলী আহমেদ টুকু প্রমুখ।

এ সময় হাসান উদ্দিন সরকার বলেন, পবিত্র মাহে রমজান মাসেও দ্রব্যমূলের দাম বাড়িয়ে সরকার দেশের জনগণের সাথে তামাশা করছে। বিশ্বের বিভিন্ন দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূলের দাম কমলেও কেবলমাত্র আমাদের দেশে সম্পূর্ণ উল্টো চিত্র। তিনি আরো বলেন, নজির বিহীন দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দেয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর