July 9, 2026, 9:51 pm

সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী’র নতুন কমিটি গঠন সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক সৈয়দ আতিক

Reporter Name
  • আপডেট Friday, March 8, 2024
  • 155 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর চতুর্দশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টংগী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুনরায় এডভোকেট শওকত আলীকে সভাপতি ও সৈয়দ আতিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
আগামী ২০২৪-২০২৬ মেয়াদের নবগঠিত কাযনির্বাহী কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি শেকানুল ইসলাম শাহী, মাধব আচার্য, নিজাম উদ্দিন, এইচ, এম ফারুক, সহ-সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন, অর্থ সম্পাদক উজ্জল লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিক মুসাফির, তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ রায়, নির্বাহী সদস্য মোস্তফা কামাল বাদল, কাউসার কবির, এম এ মালেক, জহিরুল আলম বাঁধন, আজিজ টিপু, হারুন অর রশিদ, হাবিবুর রহমান ও নাজমুল হোসেন মন্ডল। সম্মেলনে জোটভুক্ত ৮ টি সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর