July 9, 2026, 8:38 pm

বঙ্গবন্ধুর ভাষণে যে তাৎপর্য তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : সাকিব আল হাসান

Reporter Name
  • আপডেট Thursday, March 7, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, ‘স্বাধীনতার এই মাসে অনেকগুলো তাৎপর্যপূর্ণ দিন আছে, তার মধ্যে ৭ মার্চ একটি অন্যতম দিন। আমার মনে হয় ৭ মার্চের এই দিনেই স্বাধীনতার ডাক শুরু হয়েছিল। আর এই ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার ডাকে সাড়া দিয়ে পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মনে হয় বিশ্বে আর এমনটি ঘটেনি। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মাগুরায় নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর আসাদুজ্জামান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাকিব।
সাকিব আল হাসান বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি তাদের সামনে এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বইতে যেটা পড়েছি এবং আলোচনার মাধ্যমে যেটা জেনেছি সেটাই আমরা জানি। আমি শুধু সবাইকে একটা বিষয় অনুরোধ করব, আমরা যেন এই আলোচনা বেশি বেশি করি, যেন আমাদের মধ্যে দেশ প্রেম গড়ে ওঠে। এবং এই আলোচনা শিখেই আমরা যেন দেশ পরিচালনা করতে পারি।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণে যে তাৎপর্য রয়েছে সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরব। প্রতিটা লাইব্রেরীতে বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে আলোচনা করি, তাহলে নতুন প্রজন্ম ও যুবক সমাজ আরও বেশি বেশি দেশ প্রেমে উবুদ্ধ হবে এবং দেশকে নিয়ে কাজ করার চিন্তা খুঁজে পাবে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্গজ কুণ্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাইল হকসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর