July 9, 2026, 12:27 pm

মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুরে ৫৫তম প্রতিষ্ঠাবাষিকী পালিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 182 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গাজীপুর মহানগরীর উদ্যোগে ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পূর্ব থানা আওয়ামীলীগ কার্যালয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা সাধারণ সম্পাদক শিরীন শীলার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী শিরীন শহীদ, সাধারণ সম্পাদক ফাহমিদা আকতার হুসনা, যুগ্ম সম্পাদক নাজমা হোসেন, সহসভাপতি তাসলিমা নয়ন, শ্রমিক নেত্রী নূর জাহান মনি, মহিলা নেত্রী লুৎফা পাঠান, পারুল আক্তার, শাহীদা সরকার, কৃষ্ণা রায় চৌধুরী প্রমুখ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের মাগফিরাত কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসনা, তার বোন শেখ রেহেনা ও পরিবারের অন্যান্য সদস্যদের নেক হায়াত কামনা এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার আহ্বান জানিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে কেক কেটে ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর