August 25, 2026, 3:47 am

কল্যাণ পার্টি থেকে অতিরিক্ত মহাসচিবের পদত্যাগ

Reporter Name
  • আপডেট Monday, February 26, 2024
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে দ্বিমত পোষণ করে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দলটির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকীব। আজ সোমবার নিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাকীব বলেন, ‘আমি মেজর জেনারেল ইবরাহিম সাহবের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা উনাকে বুঝ দান করুন এবং জনগণের মনের ভাষা বুঝার তাওফিক দান করুন। শুধুমাত্র এমপি হওয়া একজন মানুষের লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দল হতে হবে জনগণের কল্যাণের জন্য। শুধুমাত্র নিজের পরিবারের বিলাসিতার আকাঙ্ক্ষা পূরণ করাই যাদের উদ্দেশ্য তাদের দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না। অতএব বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একমত পোষণ করে ইবরাহিম সাহেবের যথেষ্ট হুমকি (বিশেষ বাহিনী দিয়ে আমার ক্ষতি করা) উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নিজেকে পুনরায় শামিল করলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর