July 9, 2026, 1:49 pm

ঢাকায় ভারতীয় বিমানবাহিনীর প্রধান

Reporter Name
  • আপডেট Monday, February 26, 2024
  • 92 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী তিন দিনের সফরে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তাঁর এ সফর।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন৷ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বিমানঘাঁটিও পরিদর্শন করবেন।
ভারতীয় বিমানবাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর