July 9, 2026, 1:35 pm

আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসায় বিএনপিকে খেসারত দিতে হবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Monday, February 26, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সমালোচনা যারা করে তারা দেশেও করবে, বিদেশেও করবে। ক্ষমতা যারা পায়নি, তারা আন্দোলনে সফল হতে পারেনি। নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে। তারা অচিরেই টের পাবে রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করেছে। আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার জন্য বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে।’ আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে অবাক লাগে, মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে তিনি জনগণের কাছে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এলে, হাতে লাঠি একটা নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গিয়েছে। নালিশ করা তাদের রাজনীতি পুরনো অভ্যাস। নালিশ তারা করবে জনগণের কাছে। জনগণের কাছে নালিশ করার চাইতে বিদেশিদের কাছে নালিশ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজনীতিতে তারা গলাবাজি করবে, এর জবাবতো আমাদের দিতে হবে। রাজনীতিকে রাজনীতিতে রূপান্তর চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর