July 9, 2026, 2:52 pm

বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে ভর্তুকি সমন্বয় করতে হবে: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Saturday, February 24, 2024
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আমরা সমন্বয় করতে চাই। বিদ্যুৎ সুবিধা ভোগ করতে হলে সমন্বয় করতে হবে।’ আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতা থাকতে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং দিত। তারা পাঁচ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২৮ অক্টোবরের স্মৃতি ভুলে যাওয়ার কথা না। বিএনপি আন্দোলন কত ভয়ঙ্কর হতে পারে, তা বার বার দেখিয়েছে। তাদের আন্দোলনের অর্থ বুঝি। জনগণের সম্পৃক্ততার ছিল না বলে অতীতে তারা ব্যর্থ হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে আমাদের দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তার জন্য আমরা দায়ী না। বিশ্ব অর্থনীতির কারণে জিনিসপত্রের দামের ওপর একটা প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্য থাকে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি এখন হতাশায় ডুবে আছে। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। এটা তারা উপলব্ধি করবে। উপজেলা নির্বাচন নিয়েও তাদের দ্বিধা-দ্বন্দ্ব চলছে। দলীয়ভাবে যাই বলুক না কেন, তাদের যারা গ্রাসফুটে আছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নেবে।’ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর