স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে বাউবি’র গাজীপুরস্থ ক্যাম্পাসের শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার—এর নেতৃত্বে প্রো—উপাচার্য (প্রশাসন)অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস্ কাউন্সিল, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ, গাছা থানা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে গাজীপুরস্থ ক্যাম্পাসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ।
সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন। একই সাথে দেশ জুড়ে অবস্থিত সকল আঞ্চলিক ও উপ—আঞ্চলিক কেন্দ্রসমূহে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করা হয়। আঞ্চলিক ও উপ—আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ স্থানীয় শহিদ মিনারে বিশ^বিদ্যালয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্যের পক্ষে প্রো—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক রানা হামিদুর রহমানসহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা— কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বাউবি’র শিক্ষক সমিতি এবং বাউবি সাহিত্য ও সংস্কৃতি মালঞ্চের যৌথ উদ্যোগে বাউবি ল্যাবরেটরি স্কুল ও স্থানীয় স্কুলসমূহের ছাত্র—ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন।