July 9, 2026, 8:52 pm

একুশের অঙ্গীকার সাম্প্রদায়িকতা মূলোৎপাটন: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Wednesday, February 21, 2024
  • 89 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আমাদের বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করছে। সেই সাম্প্রদায়িকতা মূলোৎপাটন একুশের অঙ্গীকার বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কাদের।
কাদের বলেন, স্বাধীন বাংলাদেশের ভিত্তি ২১ শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক হিসেবে অতিক্রম করে। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায় বিষয়ক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জি, পারভীন জামান কল্পনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর