August 25, 2026, 8:43 am

বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেটার মুশফিকুর রহিম

Reporter Name
  • আপডেট Thursday, February 8, 2024
  • 142 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ময়দান থেকে অভ্যর্থনা জানান কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। আগামীকাল শুক্রবার আরো কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা বিশ্ব ইজতেমায় আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার থেকে। আগামী রবিবার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর