July 9, 2026, 6:18 pm

বাজার সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ করছি: কৃষিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, February 8, 2024
  • 117 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।
আব্দুস শহীদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এ হারাম ব্যবসা না করেন। অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি সেজন্য সহযোগিতা করবেন।
এ সময় বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করেছি যাবে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর